
নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের আগামী দিনে শাসক হিসেবে দেখতে চাইছেন না দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. মোমেন বলেন, “২০০৮ সালের নির্বাচনের সময় প্রার্থীদের হলফনামা ও বাস্তব সম্পদের মধ্যে বিস্তর ব্যবধান দেখা গেছে। যদি সেই সময় যথাযথভাবে তদন্ত করা হতো, তবে প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।”
তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, মনোনয়নপত্রে প্রদত্ত সম্পদ যাচাইয়ে তাদের সহযোগিতা করতে। তিনি বলেন, “স্বল্প সময়ে আমাদের পক্ষে সব তথ্য যাচাই করা কঠিন।
তাই সাংবাদিকরা যদি কোনো প্রার্থীর সম্পদের বিষয়ে সন্দিহান হন, আমাদের আগে জানান। আমরা চাইব না, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক।”
দুদক চেয়ারম্যান আরও বলেন, “রাষ্ট্রের ভবিষ্যৎকে সুশাসন ও ন্যায়বিচারমুখী করার জন্য দুর্নীতি দমন অপরিহার্য। আমাদের প্রত্যাশা থাকবে, আগামীতে যারা শাসক হবেন তারা ন্যায়নিষ্ঠ ও সুবিচারসম্পন্ন হোক।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...