
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ হাতি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণ কারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। ময়মনসিংহ বন বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ২৫ জন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইমন, শাইন ও শেরপুর বার্ডস ক্লাব এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর জেলা সভাপতি মো. নাঈম ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক শামিম আহম্মেদ, হাতির খবর ও সচেতনতা গ্রুপের কাঞ্চন মিস্টার মারাক, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আকরাম হোসেনসহ অন্যান্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন