
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের নালিতাবাড়ীতে নদীগর্ভে তলিয়ে গেছে চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি লোহার সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের।
এতে যাতয়াত নিয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।
জানা যায়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২০ জুলাই দুপুরে হঠাৎ করেই বেড়ে যায় নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি।
এতে নালিতাবাড়ী উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত লোহার তৈরি বেইলি ব্রিজটি প্রবল স্রোতের চাপে নদীগর্ভে তলিয়ে যায়।
সেতু ধসের সময় দুই শিশু ও দুই যুবক সেতুর মাঝখানে আটকা পড়ে পানির স্রোতে ভেসে গেলেও তারা নিরাপদে তীরে ফিরে আসে।
এরপর থেকে নয়াপাড়া, তারানিপুর, ডাকরাবাড়ি, বড়ডর, পিয়নবাড়ি ও সন্যাসিভিটাসহ ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতয়াতের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় হারুন মিয়া বলেন, আমাদের একমাত্র ভরসা লোহার তৈরি ব্রিজটি ভেঙে গেছে। এখন আমরা পারাপার করতে পারছি না।
রাইহান মিয়া জানান, আমাদের দ্রুত একটা নৌকা দরকার। একটা লোক অসুস্থ হলে পার করাও অনেক কষ্ট হয়ে যাবে। আমরা কোনো রকমে কলা গাছের ভেলা দিয়া পার হইতাছি।
নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের বলেন, অস্থায়ী পারাপারের ব্যবস্থা করার প্রক্রিয়া চলমান। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সেতুর সংস্কার কাজ চালানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...