
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর এখন নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। বর্তমান প্রযুক্তির যুগে বাঁশ ও বেত শিল্পের তৈরি মনকাড়া বিভিন্ন জিনিসের জায়গা দখল করেছে স্বল্প দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য। বাঁশ ও বেতের তৈরি মনকাড়া পণ্যগুলো এখন হারিয়ে যাওয়ার পথে।
অভাবের তাড়নায় এই শিল্পের কারিগররা দীর্ঘদিনের বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশার দিকে ছুটছে। দিন দিন বিভিন্ন জিনিস-পত্রের মূল্য যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না এই শিল্পের তৈরি বিভিন্ন পণ্যের মূল্য। যার কারণে কারিগররা জীবন সংসারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।
এক সময় বাসা-বাড়ি, অফিস-আদালতসহ কৃষি কাজে ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। কয়েক বছর আগেও বাঁশ ও বেতের তৈরি জিনিসের কদর ছিল। চেয়ার, টেবিল, বইয়ের সেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ডোল, চাটাই থেকে শুরু করে এমনকি ড্রইংরুমের আসবাবপত্র তৈরিতেও বাঁশ ও বেত প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো।
এখনো গ্রামাঞ্চলসহ বিভিন্ন স্থানে মাছ ধরার পলো, হাঁস, মুরগির খাঁচা, শিশুদের ঘুম পাড়ানোর দোলনা ব্যাপকভাবে সমাদৃত। গ্রামীণ উৎসব বা মেলাতেও এখন সচরাচর বাঁশ ও বেতজাত শিল্পীদের তৈরি সামগ্রী চোখে পড়ে খুব কম
শেরপুরের নকলা উপজেলার নারায়খোলার বেপাড়ীপাড়া এলাকার বাঁশ ও বেত শিল্পের কারিগর রহমত উল্লাহ (৬০) বলেন, অতি কষ্টে বাঁশ শিল্প টিকিয়ে রাখতে ধার-দেনা ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে কোনোরকম জীবিকা নির্বাহ করে আসছেন।
নাজমা বেগম (২৬ ) বলেন, বাপ-দাদার আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রাখতে অনেক ত্যাগ, কষ্ট, দুঃখ সহ্য করে যাচ্ছি। তবে বাঁশ ও বেতের ঝাড় উজাড় করার ফলে কত দিন এই ঐতিহ্যবাহী শিল্পটি টিকে থাকবে, তা নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।
শিরিনা বেগম (৫৬ ) বলেন, সরকার যদি আমাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এ পেশাটাকে ধরে রাখতে পারবো এবং সন্তানদের স্কুলে পড়ালেখা করাতে পারবো।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...