
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সারাদেশে ১১দলীয় জোট জয়ের প্রতি আশাবাদি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদি। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশ বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান ও পরিকল্পনাকে পরাজিত করতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদারিত্ববাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত ও সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
৫ আগস্ট যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিও সফল হবো উল্লে করে নাহিদ ইসলাম বলেন, আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আহ্বান, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে; ৫ আগস্ট যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিও সফল হবো। ইনআশাল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত