২৪ নভেম্বর ঢাকায় বাংলা‌দেশ-বেল‌জিয়াম রাজনৈতিক সংলাপ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আগামী ২৪ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বস‌ছে বাংলা‌দেশ ও বেল‌জিয়াম। সংলাপে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নি‌য়ে আলোচনা হবে।

বৃহস্প‌তিবার (২১ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এই তথ্য জা‌নান।

মুখপাত্র জানান, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

তৌ‌ফিক হাসান ব‌লেন, পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে।

সংলাপে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের এবং বেলজিয়াম সরকারের পক্ষে দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়াবলি মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

মন্তব্য লিখুন

আরও খবর