
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ৭টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন।
ভোর সাড়ে ৬টায় প্রথমে রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায়। তবে, শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেন। সকাল সাতটায় সময় দেয়া হলেও প্রায় এক ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর থেকে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। অধিকাংশ ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কম।
এদিকে মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের খবর অনেক যাত্রী জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা থাকতে দেখা গেছে। একইসঙ্গে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। তবে, কর্মবিরতি প্রত্যাহারে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।
বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দেন রানিং স্টাফরা। কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।
পরে বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...