
‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেকিং।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘদিনের পুরনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়।
এ ছাড়া দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানানো হয় ওই পোস্টে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...