
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”- এই প্রতিপাদ্যে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ ২০২৫) সকালে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়। পরে জেলা শহরের জাতীয় নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম প্রমুখ।

এছাড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সহ ভোটার হালনাগাদ কার্যক্রমের সুপারভাইজার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। অতীতের ভুলে না থেকে সবাইকে সম্মিলিতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
আলোচনা সভা শেষে নতুন ভোটার ও এনআইডি সংশোধন আবেদনকারীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...