
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোকসেদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ আজাদ হোসেন খান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক এবং বিজ্ঞ পি পি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।
আজ রবিবার ২ মার্চ ২০২৫ দুপুর ১ টায় মানিকগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গনে মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে নবনির্বাচিত আইনজীবী কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন , সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মানিকগঞ্জ সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সদস্য সচিব নুরের আলম সিদ্দিক (বাবুল) বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন , বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুণ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধা কার্যকরী পরিষদের সকল বীর মুক্তিযোদ্ধা সহ বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ( ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ ইং)
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে । মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদ( ২০২৫-২৬ ) নির্বাচনে বিএনপি সমর্থিত মোট ১৫টি পদে সকল প্রার্থী কে নির্বাচন কমিশনার বিজয়ী ঘোষণা করেন।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আজাদ হোসেন খান বলেন আমি নির্বাচিত হওয়ায় আপনারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন আমি আপনাদের প্রতি এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আশা করি আপনারা আমার নেত্রী মানিকগঞ্জ জেলা আহবায়ক সাবেক সভাপতি চেয়ারপারসনের এর উপদেষ্টা আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় দলের জন্য কাজ করে যাবেন সে আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...