
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।
এছাড়া, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে দুদক।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...