
এম জালাল উদ্দীন:পাইকগাছা(খুলনা)
টানা অতি বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া অবিরাম মুষলধারে বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ওয়ার্ডটির বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বিভিন্ন সড়কে জমে রয়েছে। কোথাও কোথাও বাসাবাড়ির আঙিনাতেও পানি ঢুকে পড়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে টানা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সর্বশেষ শুক্রবারের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্নআয়ের কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েছেন।
এছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট দিয়ে পানি অপসারণের কাজ অব্যাহত রয়েছে। গেটের দায়িত্বে থাকা ইব্রাহীম মোল্লা পানি দ্রুত নিষ্কাশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্টদের আশা, বৃষ্টির তীব্রতা কমে গেলে এবং পানি নিষ্কাশন কার্যক্রম অব্যাহত থাকলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...