
তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছেন উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার এর মধ্যে অনেক কাজই করেছে। কিন্তু মিডিয়ার মধ্যে অনেকেই কোন সাফল্য দেখতে পান না।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইউথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি। মিডিয়ার মধ্যে অনেকেই কোন সাফল্য দেখতে পান না। তারা এই তিন মাসে অনেক কাজ করেছেন। সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করেছেন, ফ্যাসিবাদের বেশ কিছু দোসর আটক করেছেন, সব কিছু এক সাথে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যাদের নেতৃত্বে এই সরকার গঠন হয়েছে, যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছেন তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হবে। আমি কথাটা জোর দিয়ে বলতে চাই।
বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া সেটা প্রমোট করছে। আমি মনে করি, এটা কখনোই জনগণের জন্য কোন সুফল বয়ে আনবে না। অনুরোধ করবো, যারা এই ধরণের প্রচারণা চালাচ্ছেন, দয়া করে বন্ধ করুন।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এতো বড় সাফল্য অর্জন করেছেন, সে সাফল্য যেনো ঐক্যবদ্ধ থাকে সেজন্য আপনারা কাজ করুন।
আমাদের ধৈর্য ধরে সংস্কার ও নির্বাচনের যে কাজ আছে তা যেনো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।
মাও সেতুং এর উক্তির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যুবকদের ঘাড়ের মধ্যে বৃদ্ধদের মাথাটাকে বসিয়ে দাও। অর্থাৎ যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা ও জ্ঞানটাকে নাও, যুবকদের শক্তি দিয়ে নতুন কিছু গড়ে তুলো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...