
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা খেয়াঘাট এলাকায় লোহালিয়া নদীতে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত ৮ বছরের সেই অর্ধগলিত মরদেহটির অবশেষে সন্ধান মিলেছে।
বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম উদ্দিন আকনের ছেলে আলিফ (৮) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকায় খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল।
শিশুটির স্বজন সহ স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজের দু’দিন পর ৮ অক্টোবর বুধবার সন্ধ্যার পর দুমকির মুরাদিয়ার বটতলা খেয়াঘাট এলাকার লোহালিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দুমকি থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ শিশুটির স্বজনরা ঘটনাস্থলে এসে সনাক্ত করেন।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন