
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’র কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)’র সদস্যদের এক জরুরি যৌথ সভা বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পবিপ্রবিতে ‘‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’’ নামে গঠিত সংগঠনটির বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংগঠনটির বৈধতা যাচাইয়ের জন্য বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর একটি চিঠি প্রেরণ করা হবে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য রক্ষার্থে এ সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাময়িকভাবে স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেন কোনো স্বার্থান্বেষী মহল দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...