
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেমের ছেলে অর্থ আত্মসাৎ ৭০ টি মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ১৮টি মামলাসহ ৮৮টি মামলার আসামী কামরুজ্জামান সুজন এবং ৪টি মামলার পরোয়ানা ভুক্ত কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানার পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি ) রাজধানী ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলমের সার্বিক তত্বাবধানে এসআই মো. নজরুল ইসলাম, এসআই আশিকুর রহমান, এএসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার তুরাগ থানার রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর-১৮, ব্লক-এ থেকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে কামরুজ্জামান সুজন এবং কামরুল হাসানকে গ্রেপ্তার করে।
এ উপলক্ষে শেরপুর সদর থানা প্রাঙ্গণে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলমের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার