
যশোরের চৌগাছা উপজেলায় জিআই পণ্য খ্যাত ঐতিহ্য খেজুর গুড় রক্ষায় শিশুদের নিয়ে চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯ ফেব্রুয়ারি ( রবিবার ) সকাল ১১ টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামের অর্পণ দর্পণ স্মৃতি মিলনায়তনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন ‘এসটিই ইনিশিয়েটিভ’ নামের একটি অলাভজনক সংগঠন।
এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গ্রাম বাংলার গাছি মহলের খেজুর গুড়ের ঐতিহ্য সংশ্লিষ্ট বিভিন্ন চিত্র – খেজুর গাছ, ভাড়( ঠিলে), গুড় জ্বালানোর চুলা ( আকা ) খেজুর গাছ কাটার দৃশ্য আঁকতে দেওয়া হয়।
চিত্রাঙ্কন শেষে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণসহ সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। সম্পূর্ণ ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।
এসটিই ইনিশিয়েটিভ’র সভাপতি আবু বকর বলেন, যশোরের ঐতিহ্য খেজুর গুড় রক্ষায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের প্রতিনিধিত্ব বাড়াতে খুদে শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এডিএসপির পরিচালক সাকিব ইসলাম, সহকারী শিক্ষক মাসাদুজ্জামান এবং এসটিই ইনিশিয়েটিভ’র সদস্যবৃন্দ।
এসটিই ইনিশিয়েটিভ যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় ও গাছি পেশা রক্ষায় নিয়োজিত একটি অলাভজনক সংগঠন। সংগঠনটি ২০২০ সাল থেকে খেজুর গাছ রোপণ এবং সামাজিক সুরক্ষার অংশ হিসেবে গাছিদের নানা সুযোগ সুবিধা প্রদান করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...