
বাবুল রহমান রবিন,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে বাজারে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ নামের এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওজাতুন জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। এরপর গরুর মাংসগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে বিক্রেতকে ছয় মাসের কারাদ-াদেশ দেন বিচারক। জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিক মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে অংশ নেওয়া সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান বলেন, মঙ্গলবার সকালে অভিযুক্ত মাংস বিক্রেতা নিজ বাড়িতে একটি অসুস্থ গরু জবাই করেন। পরে সেই মাংস বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। গরুটির পা ও পেটে সমস্যা ছিল।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...