
শাহরিয়ার মিল্টন , শেরপুর : দৈনিক বাংলা ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ দীর্ঘদিন ধরে ব্রেইনজনিত শারীরিক সমস্যায় ভুগছেন।
যার ফলে সাংবাদিকতাসহ সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারছেন না তিনি। দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সাংবাদিক আমানুল্লাহ আসিফ। প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আমানুল্লাহ আসিফের পিতা মুনছুর আলী মীর তার ছেলের অসুস্থকালীন সময়ে যারা খোঁজ নিয়েছেন, দেখতে এসেছেন, সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আমানুল্লাহ আসিফ নালিতাবাড়ীর একজন মেধাবী তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন।
এদিকে, তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, পাঠক, হকার, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...