
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্ব সংকটে ফেলার প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ (১৫ই জুলাই ২০২৫ ইং) মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রচন্ড বৃষ্টির মধ্যে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাজিম উদ্দিন টুয়েল, সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে গ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, “ সরকার এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। দেশ আজ গভীর সংকটে।”জামায়াত শিবিরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বক্তব্য রাখেন।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার”—এই ধরনের স্লোগান বিক্ষোভ মিছিল থেকে দিতে শোনা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...