
মজিবুর রহমান, নেত্রকোণা : চট্টগ্রামের বোয়ালখালী হাওলাপুরী দরবার শরীফের গদীনশীন পীরজাদা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (ম.আ.জি) বলেছেন,আউলিয়া কেরামগণ কখনো জিহাদের নামে বিভেদ বা সহিংসতার শিক্ষা দেননি। তারা মানুষকে শিখিয়েছেন প্রেম, করুণা ও ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত হতে।
গত বৃহস্পতিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের খানকায় আয়োজিত ওরস প্রস্তুতি সভায় উপস্থিত মুরিদ ও ভক্তদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
পীর সাহেব আরও বলেন, আউলিয়া কেরামগণ প্রেম ও স্নেহের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন। তাদের শিক্ষা ছিল আত্মশুদ্ধি, মানবসেবা ও হৃদয়ের পবিত্রতা। জোরজবরদস্তি করে ইসলাম প্রতিষ্ঠা হয়নি।
পীরজাদা নঈমূল কুদ্দুছ আকবরী আরও বলেন,ইসলাম শান্তি, সহমর্মিতা ও মানবতার ধর্ম।
বর্তমান সমাজে বিভেদ, হিংসা ও অসহিষ্ণুতার যে আগ্রাসন চলছে, তা মোকাবেলায় প্রয়োজন আউলিয়াদের ভালোবাসার দর্শন।
নবী করিম (সা.) ও আউলিয়া কেরামদের আদর্শে চললেই সমাজে প্রকৃত ভ্রাতৃত্ব ও মানবতার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।
সভায় কয়েক সহস্রাধিক মুরিদ, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষদের
উপস্থিতিতে শেষে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...