
পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা করেছে।
শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করার যেকোনো সিদ্ধান্ত পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এছাড়া যাত্রীদের সর্বশেষ ভ্রমণ আপডেট পেতে এবং অপ্রয়োজনীয় অসুবিধা এড়াতে তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...