
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ – ”গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী ব্যাংক লিমিটেড এসএমই/কৃষি শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস’ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ব্যাংকের হলরুমে আয়োজিত গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন, ব্যাংকের এফএডিপি ও শাখা প্রধান মোঃ আবু নাঈম। ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ অলি উল্লাহ্’ এর সঞ্চালনায় সঞ্চালনায়- এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সেলিম মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন, ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ মহিউদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের এসপিও ও ম্যানেজার অপারেশন্স মোঃ নুরুল আমিন ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ইসলামীক স্টাডিজ শাখার বিভাগীয় প্রধান প্রফেসর আরিফ রব্বানী। মনিয়ন্দ দাখিল মাদ্রাসার শিক্ষক, মোঃ আনোয়ার হোসেন। ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
সাংবাদিক জালাল হোসেন মামুন সহ অন্যরা। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছাড়াও প্রায় অর্ধশত গ্রাহক, সুশীল সমাজের লোকজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জানা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়াভিত্তিক সুদ মুক্ত এই ব্যাংকটি বাংলাদেশে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
আর ব্যাংকের আখাউড়া শাখাটি ২০০৯ ইং সালে যাত্রা শুরু করে। অনুষ্ঠান থেকে বলা হয়, গ্রাহকদের সেবার মান আরো উন্নত ও সহজতর করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।
পরে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত