
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর গেটে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য।
তারা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ৮ম শ্রেণি পাশ একজন সরকারি ড্রাইভার পান ১২তম গ্রেডে বেতন অথচ যেখানে স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩ তম গ্রেডে বেতন।
এজন্য দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার দাবি জানান তারা। যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।
১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. আবু জাফর, সহকারি শিক্ষক মো. ইকবাল হোসেন, মোহাম্মদ শাহজালাল, মো. সেকের মিয়া, জান্নাতুল ফেরদৌস, বিল্লাল আহমেদ, মাহবুবুল আলম, মো. সামসুল আলম, মো. রফিকুল ইসলাম, নজরুল হক চৌধুরী, মো. সাইফুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক আব্দুল হাই ও মৌসুমী আক্তার এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘যোগ্যতা থাকা সত্বেও সহকারি শিক্ষকদের গ্রেড নিচে। সহকারি শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ সরকার যেহেতু বৈষম্য বিরোধী সরকার সেহেতু অচিরেই দাবি পূরণ করা হবে বলে আশা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...