
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন মো: মানিক মিয়া (দৈনিক সংবাদ), সাধারন সম্পাদক হয়েছেন নুরুন্নবী ভুইয়া (দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: জালাল হোসেন মামুন, (দেশরুপান্তর ও মাইটিভি)।
আখাউড়া সড়ক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আজ বুধবার সকাল ১১টায় আখাউড়া প্রেসক্লাবের এক সভায় ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু (দৈনিক কালের কন্ঠ), মুহাম্মদ রাকিবুল ইসলাম (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম (বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ), সহকারী সম্পাদক জহিরুল ইসলাম সাগর ( চ্যানেল এস), প্রবাসী সম্পাদক মো: দেলোয়ার হোসেন জলিল (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন কবির (মোহনা টিভি), সাহিত্য ও প্রচার সম্পাদক বাদল আহাম্মদ খান (দৈনিক গণকন্ঠ), ক্রীড়া সম্পাদক ময়নাল হোসেন (দৈনিক ইনকিলাব) সহকারী প্রবাসী সম্পাদক হাবিবুর রহমান (মুক্ত খবর), কার্যকরী সদস্য জুটন বনিক (নাগরিক টিভি ও খবরের কাগজ) শিপন হাবীব (দৈনিক যুগান্তর), মাসুকুর রহমান হৃদয় (ডেইলি স্টার ও নিউজ২৪ টিভি) ও আশীষ সাহা (দৈনিক দেশ বাংলা)।
উল্লেখ থাকে যে, এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে, এছাড়াও এ কমিটির মাধ্যমে সেবামূলক, সামাজিক কার্যক্রম ও বিভিন্ন প্রকার কর্মশালা পরিচালনা করা হবে বলে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...