
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ২৫ দিনে প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের ২৭৬টি ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। একই সময়ে এসব ঘটনায় দায়ের হয়েছে ১৭৬টি মামলা।
সোমবার (২ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি ছয়টি আসনে মাত্র তিনটি মামলার মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সর্বশেষ ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিকাংশ শাস্তির পেছনে রয়েছে অনুমোদনহীন মিছিল-সমাবেশ, পোস্টার লাগানো এবং বিলবোর্ড স্থাপনের মতো আচরণবিধি লঙ্ঘন। মাঠপর্যায়ে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
পরিসংখ্যানে দেখা যায়, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছে। এছাড়া ১৩ (গ) ধারা ভঙ্গসহ দেশের বিভিন্ন আসনে নিয়মিতভাবে জরিমানা ও মামলা চলছে।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে টহল ও প্রচারণাকালে বিধি লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা করে জরিমানা এবং একটি মামলা দায়ের করা হয়। অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকদের প্রতীকী জরিমানা করে সতর্কও করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি বাস্তবায়নে সারা দেশে টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটারদের সচেতন করা এবং প্রার্থীদের আইনের আওতায় রাখতে কমিশনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সমন্বয় কমিটি জানায়, যেসব আসনে আচরণবিধি ভঙ্গের প্রবণতা বেশি, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে আচরণবিধিমালা ২০২৫-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...