আটলান্টিক মহাসাগরে নৌকা উদ্ধার, মৃত ৮০

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সংগৃহীত ছবি।

আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি কাঠের নৌকা থেকে ৪৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। তবে দীর্ঘ এই যাত্রায় নৌকাটিতে থাকা ৮০ জনেরও বেশি মানুষ অনাহার, তৃষ্ণা ও চরম কষ্টে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া নৌকাটির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রায় এক মাস ধরে মহাসাগরের বুকে সহায়-সম্বলহীন অবস্থায় ভেসে থাকা এই নৌকাটির মর্মান্তিক পরিণতি বিশ্বজুড়ে মানবিক সংকটের গভীরতাকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

গত বুধবার স্পেনের সমুদ্র উদ্ধারকারী দল সাহারা মরুভূমির উপকূলের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে নিয়মিত টহলের সময় নৌকাটির সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে জীবিতদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়। কীভাবে এই অভিবাসীরা মহাসাগরে আটকা পড়েছিলেন এবং তাদের গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর