
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইছে জোরকদমে। বিশেষ করে ২ নং ওয়ার্ড (দূর্গাপুর+নামাজগ্রাম) এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আজ শুক্রবার(২১ আগষ্ট) ছিল এবারকার হেভিওয়েট মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগের ৪র্থ দিন। সকাল থেকেই তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এই ওয়ার্ডের অলিগলি চষে বেড়ান এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
দিনের শুরুর প্রচারণায় ঐ এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন ইমদাদুল হক ইমদাদ ঐ এলাকায় মতবিনিময় এবং গণসংযোগ করেন। পাড়া-মহল্লার মানুষ একনজর দেখতে মেয়র প্রার্থীর কাছে ছুঁটে আসেন। ছুঁটে আসা মানুষগুলোর সাথে আন্তরিকভাবে কুলাকুলি করেন এবং বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে দোয়া চান। মানুষের সাথে এই আত্মিক সংযোগ তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার গভীরতা ফুঁটে ওঠে। তিনি বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।”
গত চার দিনের প্রচারণায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ইমদাদুল হক ইমদাদ ২ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়। তার সহজ-সরল ব্যক্তিত্ব, মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা এবং এলাকার উন্নয়নে তার পূর্বের প্রতিশ্রুতি ও কাজ তাকে সাধারণ ভোটারদের খুব কাছাকাছি নিয়ে গেছে। যেখানেই তিনি যাচ্ছেন, আবালবৃদ্ধবনিতা তাকে স্বাগত জানাচ্ছেন। দূর্গাপুর ও নামাজগ্রামের সাধারণ ভোটারদের মুখে এখন একটাই নাম—ইমদাদ।
নির্বাচনী প্রচারণায় ইমদাদুল হক ইমদাদ তার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা প্রতিদিন ভোটারদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি।
*শিক্ষিত বেকারদের কর্মসংস্থান: ওয়ার্ডের শিক্ষিত তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করতে কারিগরি প্রশিক্ষণ এবং স্থানীয় শিল্প-কারখানায় চাকরির ব্যবস্থা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
* আধুনিক হাসপাতাল নির্মাণ: এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২ নং ওয়ার্ডে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন, যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে।
* রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন: দূর্গাপুর ও নামাজগ্রামের কাঁচা রাস্তাগুলো দ্রুত পাকা করা এবং পুরনো জরাজীর্ণ রাস্তাগুলোর পুনঃনির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন বলে জানান।
*নাগরিক সুবিধা নিশ্চিতকরণ: পৌরসভা থেকে প্রাপ্য প্রতিটি নাগরিক সুবিধা, যেমন—বিশুদ্ধ পানি সরবরাহ, পরিচ্ছন্ন পরিবেশ এবং বিদ্যুৎ ব্যবস্থা, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার নিশ্চয়তা দেন।
এ সময় তিনি বলেন,”আমি বেনাপোল পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। দীর্ঘকাল ধরে এই পৌরসভা অবহেলিত রয়েছে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত বেনাপোল গড়ে তুলব। আমি পৌরবাসীর সেবা করার সুযোগ চাই। আমি বিশ্বাস করি, পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমি তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হব।”
স্থানীয় ভোটাররা ইমদাদুল হক ইমদাদের এই উন্নয়নমূলক পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই মনে করছেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য তার মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতার প্রয়োজন। প্রচারণার ৪র্থ দিনে ইমদাদের এই গণসংযোগ ২ নং ওয়ার্ডে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে এবং তার বিজয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
তার এই প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে রয়েছেন- বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি- জনাব মো. শাহাবুদ্দিন,সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক -শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- অজয় পাল সদস্য- হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য- লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুবনেতা- রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন, শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বেনাপোল সিএন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক-মো.বদিউজ্জামান বনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...