
শাহরিয়ার মিল্টন , শেরপুর : আনুষ্ঠানিকভাবে শেরপুরের ঐতিহ্যবাহী খাবার ‘ছানার পায়েস’র ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দেশের ২৪টি পণ্যকে জিআই সনদ প্রদান অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন তিনি।
সনদ তুলে দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর শেরপুরের দ্বিতীয় পণ্য ও দেশের ৪৪তম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পায় শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, গত বছর স্বীকৃতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আজ সনদ প্রদান করা হলো। শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছানার পায়েসের বেশ সুনাম রয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ছানার পায়েসের কদর আরও বেড়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...