
প্রখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজীবী ও সাংবাদিক আবুল মনসুর আহমদের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ‘প্রেসক্লাব ত্রিশাল’ কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাব ত্রিশালের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রীর সঞ্চালনায় এবং সভাপতি ইমরান হাসান বুলবুলের সভাপতিত্বে স্মরণসভায় আবুল মনসুর আহমদের জীবন, কর্ম ও দর্শন নিয়ে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ময়মনসিংহ জেলার সদস্য সচিব, পরিকল্পনাবিদ ফাহিম আহমেদ মন্ডল।
এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল আলম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রায়হান সিথিল এবং সদস্য এনামুল হক, ফাহাদ বিন সাঈদ, মশিউর রহমান রাজিব, সাদিকুর রহমান সজিব, রায়হান উদ্দিন সোহাগ ও আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা আবুল মনসুর আহমদের বর্ণাঢ্য সাহিত্যিক, সাংবাদিক ও রাজনৈতিক জীবন এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ত্রিশাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ে তাঁর ভূমিকা ও অবদানের কথাও স্মরণ করা হয়।
বক্তারা বলেন, আবুল মনসুর আহমদ ছিলেন বাংলা সাহিত্য ও সাংবাদিকতার অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব। তাঁর লেখনীতে সমাজের অসঙ্গতি, মানুষের অধিকার, রাজনৈতিক বাস্তবতা ও সমকালীন সমাজচিত্র গভীরভাবে ফুটে উঠেছে। সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি বাঙালির অধিকার আদায় ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁর কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভা শেষে আবুল মনসুর আহমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা