কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় ও মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বই প্রকাশ, মণিপুরি ভাষা ও লিপি নিয়ে আলোচনা, লিপি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক আবুল কালাম ও মণিপুর পেট্রিয়টিক রাইটার্স ফোরামের সম্পাদক রাকেশ নওরেম।

আলোচনায় বক্তারা মণিপুরি ভাষার সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির পাশাপাশি নিজস্ব লিপিতে প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদান চালুর দাবি জানান। সরকারি-বেসরকারি সব পর্যায়ে ভাষাটিকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনেরও আহ্বান জানান তারা।

মন্তব্য লিখুন

আরও খবর