
শাহ্ আলম ভূঁইয়া,ময়মনসিংহঃ বাংলা সাহিত্যের পঞ্চাশের দশকের অন্যতম লেখক, গবেষক, কবি, সমালোচক ও শিক্ষাবিদ আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর এ উপলক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ পজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন,।
পা.মে.নি বোর্ড সদস্য সচিব আজাদ হোসেনের সঞ্চালনায় কবির সাহিত্য কর্মের ওপর আলোচনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, কবি সোহরাব পাশা, কবি নাজমা মমতাজ, কবি শহিদুল ইসলাম সেলিম, কবি ফয়সাল আহমেদ, কবি পুত্র ফজলুল হক বুলবুল, উপাধাক্ষ মোস্তাফিজুর রহমান সেলিম, অধ্যাপক আব্দুর রব আকন্দ নোমানী, অধ্যাপক শাজাহান সিরাজ, অধ্যাপক নাসের হাসান মাসুম, সাংবাদিক আবুল কালাম আজাদ, শিক্ষক এম,এ ফারুক, ওমর ফারুক আহমেদ, আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইন্জিনিয়ার আল মামুন ও হাসানুর রহমান সজিব প্রমূখ।
আবহমান বাংলার একান্ত নিভৃতচারী জ্ঞানসাধক, মননশীল গদ্য শিল্পী, কবি, সমালোচক, দার্শনিক, প্রাবন্ধিক ও বহুমাত্রিক গ্রন্থের প্রণেতা আবু ফাতেমা মুহাম্মদ ইসহাক।
আবু ফাতেমা মুহাম্মদ ইসহাক ১৯২৭ সালে ০১ সেপ্টেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিখ্যাত বড়ইবাড়ি আকন্দ পরিবারে জন্ম গ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তাঁর লেখালেখির সাথে সখ্যতা। ১৯৪৮ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন।
১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন পর্যন্ত নতুন নতুন সৃষ্টির নেশায় সক্রিয় লেখনী বহু বিচিত্র বিষয়ের সমাবেশ ঘটিয়েছেন। ধর্ম, দর্শন, ইতিহাস, সমাজ, সাহিত্য,ভাষা, সংস্কৃতি, সমস্যা, বির্তক, পত্র, জীবনচরিত্র, সমালোচনা ইত্যাদি বিষয়ে তাঁর লেখালেখি সক্রিয়তা লক্ষ্য করা যায়। এতো বিচিত্র বিষয়ে লেখালেখির পরও তাঁর সৃষ্টিকর্ম সঠিকভাবে মূল্যায়নের অভাবে বাংলা সাহিত্যে ব্যাপকভাবে পরিচিতি পাননি তিনি।
নগর সভ্যতার আলোকচ্ছটা বা নিয়নবাতি নয়, তাঁর লেখালেখির বিচরণের আঙিনায় ছিল গ্রাম বাংলার অন্ধকার ঝোঁপঝাড় ঘেরা ক্ষুদ্র জোনাকির মিটিমিটি আলো, উদার আকাশ, মুক্ত বাতাস। ছিল নিশুতি রাতের নির্জনতা ভাঙা, দূর থেকে ভেসে আসা বিরহী বাঁশির সুর। আবহমান বাংলার প্রকৃতির সবুজ ঘাস, নানান বর্ণের ফুল, ব্যাঙের ডাক, ঝিঁঝিঁ পোকার শব্দ, বিল-বিলান্তর, নদ-নদী সুদৃশ্য ঢেউ আর আনন্দ বিষাদে ভরা বাংলার লোকজ জীবন।
প্রকাশিত ও অপ্রকাশিত পান্ডুলিপি মিলিয়ে আবু
ফাতেমা মুহাম্মদ ইসহাকের গ্রস্থ সংখ্যা ৩২টি। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে -মুসলিম রেনেসাঁয় নজরুলের আবদান (১৯৭০), বাংলা ভাষা ও সাহিত্যের ভূমিকা (১৯৭০), সাহিত্য বিচিত্র (১৯৭১), প্রীতিকথা (১৩৭৬), হৃদয় আমার কথা কয় (১৯৭৯), কবি লায়লা রাগিব (১৯৯০), বির্তক-বিচিত্রা (১৯৮৮),ময়মনসিংহ জেলায় ইসলাম প্রচার ও মুসলমানের সংখ্যাবৃদ্ধি (১৯৯৫ লেখকের মৃত্যুর পর প্রকাশিত হয়) ইত্যাদি।
নিজ হাতে লেখা অপ্রকাশিত পান্ডুলিপি রয়েছে ১৪টি। এর মধ্যে বিচিত্র প্রসঙ্গ, আমাদের সাহিত্য ও সংস্কৃতি কথা, নজরুল প্রসঙ্গ, রবীন্দ্র কবি মানস, পল্লী কবি রওশন ইজদানী, বাংলা কাব্যে মুসলিম নারী, কবি সুফিয়া কামাল, বিবিধ রতন, ঈশ্বরগঞ্জের ইতিবৃত্ত প্রভৃতি রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে তাঁর শাণিত যুক্তি ও ক্ষুরধার লেখনি তাঁকে তৎকালীন সময়ে অনন্য সাহিত্যিক ও গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের লেখালেখি ধর্মীয় মূল্যবোধ, মুসলিম সংস্কৃতির প্রতি বিশেষ টান থাকলেও তিনি ছিলেন মাননশীল ও অসাম্প্রদায়িক মানুষ।
একজন মননশীল মানুষ হিসেবে আবু ফাতেমা মুহাম্মদ ইসহাক মনে প্রাণে ছিলেন উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পূণার্ঙ্গ মানুষ। জাদরেল সাহিত্য সমালোচক ও সমজদার হিসেবেও তাঁর সুনাম রয়েছে। সত্য ও ন্যায়ের সপক্ষে তিনি জ্ঞানের নিরলস চর্চায় মগ্ন ছিলেন। সাদামাটা জীবনে কোন চাকচিক্য, মোহ তাঁকে আর্দশিক জীবনবোধ থেকে বিচ্যুত করতে পারেনি কখনো।
জীবনার্দশ জলাঞ্জলি দিয়ে উল্টো স্রোতে গিয়ে কখনো প্রতিষ্ঠা চাননি বলেই বাংলা সাহিত্যে বিশাল অবদান থাকার পরও সাহিত্য জগতে তাঁর স্থান নির্ধারণের বিষয়টি আজও অপরীক্ষিতই রয়ে গেছে।
তাই শেকড় সন্ধানী এই লেখক কবি গবেষক আবু ফাতেমা মুহাম্মদ ইসহাকের সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ মরনোত্তর বাংলা একাডেমী পদক, একুশে পদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্য পদকে ভূষিত করে তাঁকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...