
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের পিতা আব্দুর রউফ বিশ্বাস ওয়ায়েছি
গত ২৭শ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল দশটায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে
ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
মানিকগঞ্জ পৌরসভাধীন পশ্চিম দাশড়া নিবাসী এবং বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদের
কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছিলেন।
আজ ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বাদ আছর বেওথা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফেরাত কামনায়, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ,
বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম সহ বিভিন্ন এলাকা হইতে আগত মরহুমের শত শত মুরিদ ও মুসল্লীগন ।
মরহুম ফকির শাহ মো. আব্দুর রউফ বিশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে অবসরপ্রাপ্ত ছিলেন এবং বাংলাদেশ গণকর্মচারী সংযুক্ত পরিষদ মানিকগঞ্জ
জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশিষ্ট সাংবাদিক মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের পিতা ছিলেন মরহুম ফকির আব্দুর রউফ বিশ্বাস । মরহুম ৩ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন ওলামারা মরহুমের জীবনের উপর আলোচনা করেন। আলোচনা অংশগ্রহণ করেন এডভোকেট জহুরুল হক, সুলতান উদ্দিন বিশ্বাস
ওয়ায়েছি, মরহুমের পুত্র সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ আরো অনেকে।
মরহুমের আত্মার মাগফেররা কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ মইনুদ্দিন ওয়ায়েছি
মরহুমের পুত্র সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস তার পিতার দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত