
মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা):চট্টগ্রামের বোয়ালখালী হাওলাপুরী দরবার শরীফের পীর গদিনশীন পীরজাদা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (ম.আ.জি) বলেছেন, যতদিন মানুষ ‘আমি’তে ডুবে থাকবে, ততদিন আল্লাহর নৈকট্য লাভ সম্ভব হবে না।
মানুষের সব পাপ, ক্রোধ ও বিভেদের মূল হলো এই অহংকার। যতক্ষণ মানুষ নিজের অহংকারকে ভালোবাসে, ততক্ষণ সে সত্যের পথে ফিরতে পারে না।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কেন্দুয়া খানকাস্থ মুরিদানদের প্রতি নসিহতকালে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব আরও বলেন, “তাসাউফ বা ফকিরি মানে কেবল দরবেশি পোশাক নয়; এটি আত্মাকে পরিশুদ্ধ করার পথ। যে নিজের মনকে জয় করতে পারে, সে-ই আল্লাহর নূর পায়। অহংকার ভাঙলেই শুরু হয় আল্লাহর পথে চলা। মানুষ যদি নিজের ভেতরের ‘আমি’কে পরাজিত করতে পারে, তবেই তার হৃদয়ে জাগবে ঈমানের আলো।
তিনি আরও বলেন, ফকিরি মানে দারিদ্র নয়, এটি বিনয় ও ভালোবাসার পথ। যে ভালোবাসতে পারে, ক্ষমা করতে পারে, তিনিই আল্লাহর সান্নিধ্যে পৌঁছায়।
এসময় কেন্দুয়া, মদন, তাড়াইলসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক আশেকান মুরিদান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত