
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দুই মুদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নেতৃত্বে উপজেলার আগড়ঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে মুদি দোকানে পেট্রোল ও অকটেন বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে মুদি ব্যবসায়ী রাইহানকে ২ হাজার টাকা ও সাহেব আলী গাজীকে ২ হাজার টাকা মিলিয়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সিগারেটের বিজ্ঞাপন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নষ্ট করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস। এছাড়া আনসার সদস্য হিরন্ময় ব্যানার্জিসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...