
আবুল হাসনাত তুহিন ফেনী:- “চাদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাড়িপাল্লাকে সমর্থন করুন”
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ৩ নং পুর্বচন্দ্রপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের (উমরাবাদ-আমুভূঁঞার হাটে) ভোট কর্মী সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,দেশে আবার চাদাবাজীর মহাউৎসব চলছে।
প্রতিষ্ঠিত ব্যাবসায়ী থেকে ফুটপাতের বাদাম বিক্রেতা কেউ চাদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। চাদার টাকা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলের কর্মী খুন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত।
উপযুক্ত তথ্য প্রমান থাকার পর ও প্রশাসন নির্বিকার। সুতারাং জনগনের জান মাল রক্ষায় পাড়া মহল্লায় চাদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ তুলতে হবে। যে সকল রাজনৈতিক দল এবং নেতাদের আশ্রয়ে চাদাবাজী চলছে তাদেরকেও গ্রেফতার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
আমাদের অংগীকার হচ্ছে দুর্নীতি এবং চাদাবাজ মুক্ত বাংলাদেশ। আমাদের নেতা কর্মীরা চাদাবাজী করেনা ,সুতারাং কাউকে চাদাবাজী করতে ও দিবো না।
ডা: মানিক আগামী নির্বাচনে চাদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাড়িপাল্লা কে সমর্থন করার আহবান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারী হাসান আল মাহমুদ, উপজেলা সভাপতি আব্দুল মতিন,আই বি ডব্লিও এফ ফেনী শহর সেক্রেটারী ফখরুল ইসলাম ,ইউনিয়ন আমীর মাও আব্দুল ওহাব, সেক্রেটারী মো: হাসান, শিবির সভাপতি তানভীর মিশকাত সহ জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...