আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ নিহত ২, আহত ৫০

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদারসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর