
ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইউক্রেন জানিয়েছে, নতুন এ হামলায় রাশিয়া ১৮৮টি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ মিসাইল, তিনটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ মিসাইল এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যেসব মিসাইল ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।
ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এখন তারা সেটি নিরূপণের চেষ্টা করছেন।
কিয়েভের বাসিন্দারা জানিয়েছেন, হামলার বিকট শব্দ শুনে সকালে তাদের ঘুম ভাঙে। কিয়েভ থেকে বিবিসির সাংবাদিক জাহান্না বেজপিয়াতচুক জানিয়েছেন, তিনিও মিসাইলের শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন। হামলার পর কিয়েভে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। তবে যেহেতু সেখানকার প্রায় সব বাড়িতে এখন জেনারেটর আছে। তাই তারা আপাতত রান্নাবান্না ও নিজেদের উষ্ণ রাখার কাজটি করতে পারবেন।
ইউক্রেন জানিয়েছে, শুধুমাত্র এ বছর তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ১১ বার হামলা চালিয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের ধারণা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ইউক্রেন শক্ত অবস্থান থেকে সরে আসবে এবং রাশিয়াকে লক্ষ্য করে হামলা চালাতে ভয় পাবে।
সূত্র: বিবিসি
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...