
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় ছদাহা ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে সুষ্ঠু ও মনোমুগ্ধকর পরিবেশে কার্যকরী পরিষদের ১ম বার্ষিকী উপলক্ষে (৩১অক্টোবর) শুক্রবার ক্লাব কার্যালয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও এসএসসি /আলিম পাশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ক্লাবের সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ: মাওলানা মাহফুজুর রহমান, মুহতামিম মারকাজুত তাহফিজ একাডেমিক মাদ্রাসা,হাফেজ: মাওলানা হুজাইফা হুসাইন শিক্ষক পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা,হাফেজ: মো: কুতুব উদ্দিন,শিক্ষক তারবিয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি। যারা তেলাওয়াতের শুদ্ধ উচ্চারণ, মাকরাজ ও সুরের ভিত্তিতে বিজয়ীদের নির্ধারণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম এবং সাধারণ সম্পাদক শায়ের আহমদ। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...