
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাঁচটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)।
গতকাল সোমবার (১৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি আখাউড়া উপজেলার, ধরখার, কসবা উপজেলার বিনাউটি, মূলগ্রাম, বাদৈর, খাড়েরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনসেবার মান, চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় চেয়ারম্যানরা তাদের এলাকার নানা সীমাবদ্ধতা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। তারা জানান, জেলা পরিষদের কোনো প্রশাসক সরাসরি ইউনিয়ন পরিষদে এসে সমস্যা ও কার্যক্রম পরিদর্শন করার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি।
মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদগুলো জেলা পরিষদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অনেকেই জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে জানেন না।
অতীতে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে কেউ কেউ ৫০ হাজার থেকে ১ লাখ বা দেড় লাখ টাকা পর্যন্ত দিয়ে একটি ভোট কেনার চেষ্টা করেছে বলে শুনেছি। হাদিসে এসেছে, ‘তোমরা যেমন, তোমাদের শাসকও তেমন হবে।’ তাই আমি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে গ্রামীণ উন্নয়নে আপনাদের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।
তিনি আরও বলেন,আপনারা যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং উন্নয়নের বিষয়ে খোলামেলা আলোচনা করবেন। জেলা পরিষদের উন্নয়ন যেন প্রকৃত অর্থে জনগণের কাছে পৌঁছায়, সেটিই আমার লক্ষ্য।
প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...