
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো এবং ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মনে আলাদাই জায়গা করে নিয়েছে। ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় করে তুলতে আরও সুবিধা নিয়ে এলো মেটা।
যেখানে কাস্টম ভার্চুয়াল বিজনেস কার্ডের মতো প্রোফাইল শেয়ার করা অনেকটাই সহজ হয়ে উঠেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য রাখতে পারবেন। আর অন্যদিকে থাকবে একটি ইজি টু স্ক্যান কিউ আর কোড।
এই আপডেটে লিঙ্ক, মিউজিক যোগ করে ব্যবহারকারীরা প্রোফাইল কার্ড কাস্টমাইজ করতে পারবেন। এমনকি নিজের পছন্দমতো যে কোনও ছবি ব্যবহার করে কিউ আর কোডের ব্যাকগ্রাউন্ডকেও কাস্টমাইজ করা যাবে। রেগুলার এবং বিজনেস উভয় ধরনের ব্যবহারকারীরা এই ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড ব্যবহার করতে পারবে।
ইনস্টাগ্রাম প্রোফাইল কার্ড শেয়ার করার উপায়: সবার আগে নিজের অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে গিয়ে প্রোফাইল ব্যানারে থাকা শেয়ার প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এটা নিজের ডিভাইসে ডাউনলোড করা যায় কিংবা তা ইনস্টাগ্রাম অথবা একা (সাবেক টুইটার), হোয়াটসঅ্যাপ, স্নাপচ্যাটসহ অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
এদিকে ব্যবহারকারীরা একাধিকবার প্রোফাইল কার্ড কাস্টোমাইজ করতে পারবে। এর জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার টোনের বদল, গান অ্যাড করা ইত্যাদির মতো বিকল্পের মাধ্যমে তা করা সম্ভব।
অ্যান্ড্রয়েড অথবা আইফোনে ইনস্টাগ্রামের লেটেস্ট ভার্সন ব্যবহার করা হচ্ছে কি না সেটা নিশ্চিত করতে হবে। তাহলেই ব্যবহারকারী নিজের পছন্দমতো প্রোফাইল কাস্টমাইজ করে তা শেয়ার করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...