
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। এসব বিষয়ে কোন ধরণের আপোষ নেই বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।
২৮আগষ্ট ( বৃহস্পতিবার ) দুপুর ২ঘটিকার সময়ে লোহাগাড়ার শিক্ষা প্রতিষ্ঠান মোস্তাফা বেগম গার্লস টেকনোলজি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে থানা প্রশাসনের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা মূলক সভায় এসব কথা তুলে ধরেন।
ওসি আরিফুর রহমান সকল শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান করে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিষয়ে কোন ছাড় নেই । সচেতনতার লক্ষ্যে তিনি বলেন, বিশেষ করে ইভটিজিং এর ব্যাপারে নিজেদের সৎ সাহসীকতার দরকার৷ কোন বখাটে ইভটিজিং করতে আসলে তাকে কঠিনভাবে অপমানের সাথে প্রতিহত করতে হবে।
কেউ ১৮ বছরের আগে বিয়ের বিষয়ে প্রস্তাব করলে প্রতিরোধ করে প্রতিবাদের সাথে প্রশাসনকে অবগিত করবে।যেন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা যায়। যেকোন বিষয় নজরে পড়লে লোহাগাড়া থানা প্রশাসন এবং ৯৯৯ এ কল করার পরামর্শ দেন তিনি।
সচেতনামুলক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...