
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-ভারতে যাওয়ার উদ্দেশ্য “সন্দেহজনক” হওয়ায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৬৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শনি ও রবিবার(৩০ নভেম্বর এবং ১ডিসেম্বর/২০২৪ ইং) দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে। রবিবার দিনভর অপেক্ষার পর বিকেলের দিকে তাদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দিলে,তারা ফেরত যেতে বাধ্য হয়।

ইমিগ্রেশন হতে ফেরত দেওয়ার কারন জানতে চাইলে, বেনাপোলে আসা ইসকনের ভক্তরা জানান, “ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোন কারণ ছাড়াই তাদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়”।
বেনাপোল ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন,”ইমিগ্রেশনে আসা ইসকন ভক্তদের যাত্রা’র উদ্দেশ্য সন্দেহজনক হওয়ায় তাদের ভ্রমণ রোধ করা হয়েছে”।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...