
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ জব্বার মিয়া (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্বার মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে।
র্যাব জানায়, জব্বার মিয়া রোববার দুপুর ১২ টার দিকে ২৪ বোতল ভারতীয় মদ একটি বস্তায় ভরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষায় ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেখানে অভিযান চালায় র্যাব।
ওইসময় ২৪ বোতল ভারতীয় মদসহ তাকে হাতেনাতে আটক করে।র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...