
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জন নিহত হয়েছেন। এনিয়ে এক বছরে এ অঞ্চলে নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে পৌঁছেছে।
গতকালের ঘটনায় আহত হয়েছেন আরও ২৩১ জন। এতে বছর জুড়ে আহত হওয়ার সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ১১৭ জনে। এসব হতাহতদের অধিকাংশই শিশু, নারী এবং বেসামরিক লোকজন।
শুক্রবার (১১ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত চারটি এলাকায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া গোলা ও রকেট।
নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...