
বিভিন্ন পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা প্রজ্ঞাপন ও অফিস আদেশে কর্মকর্তাদের বদলি করা হয়।
এক প্রজ্ঞাপনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক জি.এম সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।
এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলমকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে।
আলাদা এক অফিস আদেশে কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেনকে আইন শাখার সিনিয়র সচিব করা হয়েছে।
আরেক অফিস আদেশে কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারকে সেবা শাখায় বদলি করা হয়েছে। পাশাপাশি সেবা শাখার সহকারী সচিব তারেক আজিজকে সচিবের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর বাইরেও এক প্রজ্ঞাপনে মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের ১১ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...