
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।
উপজেলার পশুর হাটগুলোর নিরাপত্তা, জাল নোটের কারবার রোধ এবং ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম দূরদর্শী নেতৃত্বে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, পশুর হাট এবং মহাসড়কে পুলিশের তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে।
কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে এবং মলম পার্টি বা অজ্ঞান পার্টির তৎপরতা রুখতে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাটে আসা সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন, সেজন্য জাল নোট শনাক্তকরণ মেশিনের পাশাপাশি পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে।
উপজেলার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ২৪ ঘণ্টা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সেই সাথে পুলিশের মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে।
ঈদের কেনাকাটা ও পশুবাহী ট্রাকের কারণে যাতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি না হয়, সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়া হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান:ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
পশুর হাট থেকে শুরু করে সাধারণ মানুষের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন ও আনন্দময় হয়, সেজন্য দিনরাত কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সজাগ রয়েছি।”
ঈদের আনন্দ উদযাপন শেষে মানুষ যেন নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সেই পর্যন্ত গোমস্তাপুর থানা পুলিশের এই কঠোর নিরাপত্তা ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...