
বকুল হোসেন রাজশাহী (তানোর): আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম এ মালেক মন্ডল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।
ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন তিনি পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন আগামীতে পৌর নির্বাচনে মেয়রপদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। বিএনপির আদর্শের সৈনিক এই নেতা ছাত্র দলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির নীতিনির্ধারক তারেক রহমানের পূর্বঘোষিত রাষ্ট্রসংস্কারের ৩১ দফা’র সফল বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি। এজন্য তানোর পৌরসভায় দলীয় মেয়রপ্রার্থী হিসেবে তার মতো একজন দূরদর্শী নেতৃত্ব পৌরবাসীর এখন সময়ের দাবি।
সম্প্রতি তিনি তাঁর ফেসবুক ভেরিফাই এক পোষ্টে লিখেছেন- আমরা বিশ্বাস করি,দল যদি তৃণমূলের এই স্বতঃস্ফূর্ত জনমতকে মূল্যায়ন করে তিনি মেয়রপদে অবশ্যই মনোনয়নে নির্বাচিত হবেন। তবেই তানোর পৌরসভার দলীয় মেয়র বিএনপিকে উপহার দেয়া সম্ভব। তিনি
দলীয় মেয়র নির্বাচিত হলে মাদকমুক্ত ও আধুনিক, নিরাপদ এবং আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলবেন পরিশেষে মালেক মন্ডল বলেন-আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তানোর পৌর এলাকার উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় লক্ষে বিএনপিকে আরও শক্তিশালী করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...