
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি ও একই সময়ের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস হাউস/ স্টেশন খোলা রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব দিনে সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখারও দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাত ফ্যাশন ও সময়নির্ভর রপ্তানি বাণিজ্য হওয়ায় নির্ধারিত ‘লিড টাইম’-এর মধ্যে পণ্য জাহাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে রপ্তানি করতে না পারলে রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঝুঁকি থাকে, এতে রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর ফলে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়।
বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তৈরি পোশাক খাত নানান চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ অবস্থায় রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, চলমান রপ্তানি আদেশ সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সংশ্লিষ্ট অন্যান্য কাস্টমস হাউস বা স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা জরুরি।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...