
মো.সাহিদুল ইসলাম শাহীন:- পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেনাপোল পৌরসভা নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে। উৎসবের এই আবহকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ মে) সকালের দিকে বেনাপোল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী নাজমা আক্তার।
এদিন সকালে তিনি বেনাপোল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী এবং সাধারণ মানুষের সাথে পায়ে হেঁটে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান। অত্যন্ত পরিশ্রমী ও জনবান্ধব এই নেত্রী লিফলেট বিতরণের মাধ্যমে তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরেন।
গণসংযোগকালে নাজমা আক্তার বলেন, “এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বেনাপোল সমাজ গড়ে তুলি। পৌরসভার সকল স্তরের নাগরিকের প্রতি রইল আমার হৃদয়ের গভীর থেকে ‘ঈদ মোবারক’। তিনি আরও জানান, জনকল্যাণে কাজ করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
মেয়র নির্বাচিত হলে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে বেনাপোলের দীর্ঘদিনের স্বাস্থ্যসংকটের কথা মাথায় রেখে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং নারী ও শিশুদের অধিকার আদায়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল পৌরসভার ১ থেকে ৯ নম্বর—সবকটি ওয়ার্ডেই নাজমা আক্তারকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর সহজ-সরল জীবনযাপন, নারীবান্ধব নেতৃত্ব ও তৃণমূলের মানুষের সাথে সরাসরি যোগাযোগের কারণে দিন দিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী নারী নেতৃত্ব হিসেবে নাজমা আক্তারকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
৯টি ওয়ার্ডের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে এখন তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি নিয়ে বেশ আলোচনা চলছে।
স্থানীয়দের ধারণা, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হলে তিনি জনপ্রিয়তার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...